ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সিটি কর্পোরেশন করোনার বুস্টার ডোজ শুরু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৯-১২-২০২১ রাত ৯:৪৭
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বুধবার থেকে করোনার বুস্টার ডোজ প্রদান শুরু হয়েছে। ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে যারা কমপক্ষে ছয় মাস আগে করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন, তাদেরকে এসএমএস প্রাপ্তি সাপেক্ষে সিটি কর্পোরেশনের ইপিআই সেবা কেন্দ্রে এ টিকা প্রদান করা হচ্ছে। 
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু এ প্রসঙ্গে বলেন, করোনা টিকাদানের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বুস্টার ডোজ শুরু করতে পারছি- এটা প্রধানমন্ত্রীর সফল দূরদর্শী নেতৃত্বের কারনেই সম্ভব হয়েছে। 
তিনি আরও বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন শুরু থেকেই সফলভাবে করোনা টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসছে। নিয়মিত টিকাদান সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি গণটিকা কার্যক্রমে ময়মনসিংহ সিটি কর্পোরেশন শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। বুস্টার ডোজ প্রদান কার্যক্রমও সফলভাবে বাস্তবায়ন করবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বুধবার টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। তিনি জানান, প্রাথমিকভাবে প্রতিদিন ৬০০ জনকে বুস্টার ডোজের টিকা প্রদান করা হচ্ছে। মসিকের ইপিআই কেন্দ্রে বুধবার বিএমএ ময়মনিসিংহ শাখার সভাপতি অধ্যাপক মতিউর রহমান ভূইয়া সহ ষাটোর্ধ্ব নাগরিকগণ অত্যন্ত স্বাচ্ছন্দের সাথে বুস্টার ডোজ গ্রহণ করেছেন। এছাড়াও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কোভিড ১৯ এর ৩য় ডোজ বা বুস্টার ডোজের এস.এম.এস পেলে টিকা নেওয়ার সময় টিকাকার্ড সাথে নিয়ে আসার জন্য সকলকে অনুরোধ জানান।

এমএসএম / এমএসএম

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা