ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে আদালতে অভিযোগ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৩০-১২-২০২১ দুপুর ১১:২৪
মারধর আর লুটপাটের দায়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে মাদারীপুর আদালতে অভিযোগ দায়ের হয়েছে। রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর নামে এক ব্যক্তি বুধবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে অভিযোগটি করেন। তা গ্রহণ করে আদেশের জন্যে অপেক্ষমাণ রেখেছেন মাদারীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক ফয়সাল আল মামুন।
 
এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার সমর্থকদের নিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য শাখারপাড় গ্রামে আব্দুল গনি মাতুব্বরের বাড়িতে হামলা চালান। এ সময় তারা বাড়ির কয়েকজনকে পিটিয়ে আহত কো হয় ‍এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
 
এ ঘটনায় গোলাম রাব্বানীকে প্রধান করে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে অর্ধশত মানুষকে আসামি করে আদালতে অভিযোগ দেন আব্দুল গনি। বাদীপক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু বলেন, অভিযোগটি গ্রহণ করেছে আদালত। তবে বুধবার বিকেল পর্যন্ত কোনো আদেশ দেয়নি। আশা করি বৃহস্পতিবার আদেশ দেবে। আমার মক্কেল ন্যায়বিচারের আশায় অভিযোগ দিয়েছেন। এখানে কে কোন পদে বা কোন রাজনৈতিক দলের লোক সেটা বড় পরিচয় নয়। দোষীর শাস্তিই আমাদের কাম্য।
 
অভিযোগের বিষয় মন্তব্য করতে রাজি হননি গোলাম রাব্বানী। তবে কথা বলেছেন তার বাবা এম এ রশীদ আজাদ। তিনি বলেন, আমার ছেলেকে ২৬ ডিসেম্বর ইশিবপুর ইউনিয়নের নির্বাচনে গ্যাংকান্দি এলাকায় মারাত্মক জখম করে মোশারফ মোল্লার লোকজন। ওই মামলায় মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লা কারাগারে আছেন। আব্দুল গনি মাতুব্বর তাদের পক্ষের। আমার ছেলেকে হয়রানি করতে এ অভিযোগ দেয়া হয়েছে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়