ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নৌকার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাপা প্রার্থীর সংবাদ সম্মেলন


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ৩০-১২-২০২১ দুপুর ২:৭

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৪নং দাউদখালী ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকা মার্কার প্রার্থী ফজলুল হক খান রাহাতের বিরুদ্ধে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ডাকবাংলোয় স্থানীয় সাংবাদিকদের সামনে লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ মো. সেকান্দার আলী খান লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফজলুল হক খান রাহাতের নেতৃত্বে ২৭ ডিসেম্বর আমার নির্বাচনী প্রচার মাইক, ব্যাটারি ও মেমোরি কার্ড ভাংচুর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে আমার কর্মীদের ওপর হামলা চালায়। তিনি কথায় কথায় আমার জীবননাশের হুমকি দিয়ে আসছেন। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আমাকে ও আমার দলীয় নেতাকর্মীদের ফাঁসাতে তাদের দলীয় অফিসে আগামীকাল রাতে অগ্নিসংযোগ করে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে আগাম নীলনকশা করছেন। এ ব্যাপারে আমি মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ও একাধিকবার বরিশাল রেঞ্জ ডিআইজি, পিরোজপুরের পুলিশ সুপার ও জেলা প্রশাসককে মুঠোফোনে অবহিত করেছি।

তিনি আরো বলেন, ফজলুল হক রাহাতের ভাড়া করা লোকজন এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের ভোটকেন্দ্রে ওইদিন না যেতে হুমকি দিয়ে আসছে। এমনকি আমি তাদের অস্ত্রের মহড়ার তাণ্ডবে ভোটারের কাছে যেতে পারছি না। বর্তমানে আমি আমার বাসভবনে অবরুদ্ধ অবস্থায় নির্বাচনী কাজ পরিচালনা করছি। আপনাদের সামনে আমার এলাকার নির্বাচনী তাণ্ডবলীলার কিছু চিত্র তুলে ধরতে আজ এখানে হাজির হয়েছি। আপনাদের লেখনীর মাধ্যমে প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জানমালের নিরাপত্তা, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করছি।

এ সময় মঠবাড়িয়া উপজেলা জাতীয় পাটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ