ফুলছড়িতে ‘বীর নিবাস’ পাচ্ছেন ১২ অসচ্ছল মুক্তিযোদ্ধা
স্বাধীনতার ৫০ বছরপূর্তি ও মুজিববর্ষ উপলক্ষে ফুলছড়িতে উপজেলার ১২ অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার সরকারি ঘর পাচ্ছে। এরই মধ্যে ৬০১ বর্গফুটের এ ঘরগুলো নির্মাণে দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করা হয়েছে।
জানা গেছে, মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে- না সরকারের এমন প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, শহীদ-প্রয়াত বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী ও সন্তানদের জন্য ৩০ হাজার পাকা ঘর নির্মাণ করা হবে। এর ধারাবাহিকতায় ফুলছড়ি উপজেলায় প্রথম পর্যায়ে ১২ মুক্তিযোদ্ধা পরিবার পাচ্ছে এ ঘর।
১৪ লাখ ১০ হাজার ৩৪২ টাকা ব্যয়ে নির্মিতব্য প্রতিটি বাড়ির রং হবে জাতীয় পতাকার রং লাল-সবুজের সমন্বয়ে। এসব বাড়ির নাম হবে ‘বীর নিবাস’। প্রতিটি বাড়ির আয়তন হবে সমান (৬০১ বর্গফুট)। দুই কক্ষ, বারান্দাসহ একতলাবিশিষ্ট প্রতিটি বাড়িতে থাকবে আলাদা বাথরুম ও ডিপ টিউবওয়েল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুজ্জামান জানান, বীর নিবাস প্রদানে ১২টি মুক্তিযোদ্ধা পরিবার নির্ধারণ করা হয়েছে। পাকা ঘরগুলো নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করা হয়েছে। তাদের কার্যাদেশ দান করা হয়েছে। খুব দ্রুত এসব বীর নিবাসের কাজ শেষ হবে।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied