মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নিহত লিংকনের জানাজা অনুষ্ঠিত
মাদারীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম লিংকন (৩০) নিহত হয়েছেন। বুধবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিংকন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বাদ জোহর ইটেরপুল মিলমাঠে জানাজা অনুষ্ঠিত হয় এবং মিলমাঠের কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় রাজনৈতিক, সামাজিক, ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার মঠেরবাজার এলাকা থেকে ব্যক্তিগত কাজ শেষে শহরের আসছিলেন ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম লিংকন। পখিরা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগ নেতাসহ আহত হন তিনজন। প্রথমে গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। মাঝপথে মারা যান সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম লিংকন।
মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক বলেন, লিংকনের অকাল মৃত্যুতে জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের মাঝে শোক নেমে এসেছে। মাদারীপুর জেলা যুবলীগের জনশক্তি কর্মসংস্থান সম্পাদক জাহিদ হোসেন খোকন উকিলের ছোট ভাই লিংকন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম লিংকনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied