ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৩১-১২-২০২১ দুপুর ১২:৫১
মাদারীপুর সদর উপজেলার খাগদি স্ট্যান্ড যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ তিন যাত্রী। উপজেলার খাগদী এলাকায় শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এর আগে এক ঘণ্টা যান চলাচল বন্ধ করেছিল মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে স্থানীয় জনতা।
 
ইজিবাইকের যাত্রী নিহত হওয়ার ঘটনায় ধাক্কা দেয়া বাসটি পুড়িয়ে দিয়েছে স্থানীয়  লোকজন। খবর পেয়ে ঘটনা স্হানে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভায়। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহত  তিন ব্যক্তিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেনআমরা যথেষ্ট চেষ্টা করতে পারার জন্য।
 
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, বরিশাল থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল দিদার পরিবহনের বাসটি। অন্যদিকে মাদারীপুর শহর থেকে মোস্তফাপুর যাচ্ছিল ইজিবাইকটি। পথে খাগদী এলাকায় ইজিবাইককে ধাক্কা দেয় বাস। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হয়।আরো বলেন, যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তারা যদি আসে তাদেরকে আইনি সহযোগিতা  দেব।
 
স্থানীয় লোকজন বলেন, কর্তৃকপক্ষ যদি এখানে স্টিট ব্রেকার দেয় তাহলে আর কোনোদিন কোনো মায়ের ছেলের রক্ত ঝরবে না।

শাফিন / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়