ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাবিতে দিনদুপুরে ছিনতাই


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১২-২০২১ রাত ৮:৩৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইয়ের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। চলন্ত রিকশা থেকে শিক্ষার্থীটির ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী।

 ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মাইশা জান্নাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ভূক্তভোগীর উদ্ধৃতি দিয়ে তার বন্ধু মাহমুদ সাকী বলেছেন , মাইশা জান্নাত কাজলা থেকে রিকশায় করে মুন্নুজান হলের দিকে যাচ্ছিলেন। প্যারিস রোডের পশ্চিম দিকে পৌঁছালে নীল রংয়ের একটি মোটরসাইকেল করে দুজন এসে চলন্ত রিকশা থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে ক্যাম্পাস ত্যাগ করেন।  

তিনি আরো বলেন, ওই ব্যাগে মোবাইল ফোন, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। আমরা বিষয়টি প্রক্টর স্যারকে জানিয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, ভুক্তভোগী ছাত্রী আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী ছাত্রীর ভাষ্যমতে আমরা সিসি টিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের চিহ্নিত করেছি। মতিহার থানাকেও অবহিত করেছি। 

প্রক্টর দপ্তরে সিসি টিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১ টা ৪৯ মিনিটে ভুক্তভোগী ছাত্রী কাজলা গেইট দিয়ে রিকশাযোগে ক্যাম্পাসে প্রবেশ করে। তার কয়েক সেকেন্ড পরে মোটরসাইকেল যোগে মাস্ক পরিহিত দুইজন ক্যাম্পাসে প্রবেশ করে। 

জুবেরি ভবনের সামনে থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার পর ওই দুই যুবক দ্রুত প্যারিস রোড থেকে লাইব্রেরীর সামনে হয়ে প্রথম ও চতুর্থ বিজ্ঞান ভবনের মাঝে ১টা ৫১ মিনিটে চলে যায়। 

সার্বিক বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, বিষয়টির ব্যাপারে শুনেছি। এখন পর্যন্ত আমরা এ ব্যাপারে কোন অভিযোগ পায় নি। 

শাফিন / শাফিন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?