ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ১:৯
আগামী ৫ জানুয়ারি ফুলছড়ি উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ নির্বাচন উপলক্ষে শনিবার (১ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করা হয়।
 
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) মো. আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে,  উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুস সোবাহানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব, ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়া, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাওসার আলী, পল্লী উন্নয়ন অফিসার মাসুদ রানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
 
এর আগে প্রার্থীরা তাদের নিজ নির্বাচনী এলাকার সমস্যাগুলো নিয়ে বক্তব্য রাখেন। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) মো. আব্দুর রাফিউল আলম নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা করেন।
 
এ সময়  জেলা প্রশাসক মো. আব্দুল মতিন বলেন, গাইবান্ধায় এর আগে অন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করেছি। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে কাউকেই ছাড় দেয়া হবে না।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার