ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত অর্চনা বিশ্বাসকে সংবর্ধনা


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ১-১-২০২২ বিকাল ৫:৮
নারী অধিকার রক্ষায় ‘বেগম রোকেয়া পদক-২০২১’ প্রাপ্ত জয়তী সোসাইটির পরিচালক নড়াইলের নলদীরচর গ্রামের সন্তান অর্চনা বিশ্বাসকে সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়া পাশের শিমুলিয়া গ্রামের সন্তান কবি বিপুল বিশ্বাসের 'গাঁয়ের আঁচল' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
শিক্ষাবিদ বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি বিএল কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- গোবরা মিত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ার হোসেন, অধ্যক্ষ রওশন আলী, নজরুল গবেষক সাংবাদিক এইচএম সিরাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা সভাপতি মলয় কুমার কুণ্ডু, জয়তী সোসাইটির পরিচালক সংবর্ধিত অর্চনা বিশ্বাস, কবি বিপুল বিশ্বাস, শিক্ষক সুকুমার হাজরা, জাগ্রত তরুণ সংঘের উপদেষ্টা নাজিম উদ্দিন মোল্যা, সভাপতি ডাক্তার মিনারুল হোসেন মিনা, সাধারণ সম্পাদক মিঠুন সরদার, রাজীব মোল্যা, বিকাশ চন্দ্র বিশ্বাসসহ অনেকে।
 
এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা