মাদারীপুরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন
মাদারীপুরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মাদারীপুর শকুনী লেকের শহীদ কানন চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে ২৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেন। অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো- নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর, পাশে আছি মাদারীপুর, দুরন্ত মাদারীপুর, নকশীকাঁথা, অদম্য মাদারীপুর, সবুজ বাংলাদেশ, মৈত্রী মিডিয়া সাংবাদিক সংগঠন, তারুণ্যের প্রভাত, মানবিক রক্ত ব্যাংক, উত্তর চিড়াইপাড়া যুব সংঘ, ইসলামী যুব সমাজ, বন্ধন ফাউন্ডেশন, আইন সাহায্য কেন্দ্র ফাউন্ডেশন মাদারীপুর, আঁচল মাল্টিমিডিয়া, স্বপ্নের সবুজ বাংলাদেশ, আত্ম উন্নয়ন ও দুর্নীতিবিরোধী তারুণ্য, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, বিডি ক্লিন, ডাক রাইডার বিডি, ধুব্রতারা পরিবার, বন্ধন ফাউন্ডেশন ও রাজৈর প্রবাসী কল্যাণ সমিতিসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, নবনির্মিত মাদারীপুর সদর হাসপাতাল এক বছর আগে ভবনের কাজ হওয়ার পর কেন অদ্যাবধি চিকিৎসা দেয়া হয় না? ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রোগী নিয়ে গেলেই চিকিৎসকরা বলেন ফরিদপুর অথবা ঢাকা নিয়ে যান। সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা মাদারীপুরের লোকজন। তাহলে কেন হাসপাতাল চালু হচ্ছে না? যেখানে শিবচর উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবায় ব্যাপকভাবে এগিয়ে, তাহলে কেন একটি জেলা সদরে জটিল রোগের চিকিৎসা হবে না? তারা অতিদ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied