নড়াইলে মেহেদীর রং না মুছতেই পারিবারিক কলহের বলি গৃহবধূ
নড়াইলে মেহেদীর রং না মুছতেই পারিবারিক কলহের বলি হতে হলো এক গৃহবধূকে। বিয়ের মাত্র তিন মাস না পেরোতেই লাবিবা ফারহানা শ্রাবণী নামে সদ্য এসএসসিতে জিপিএ ৫ পাওয়া ওই গৃহবধূর স্বামী হাসিবুর বিশ্বাস নির্মম নির্যাতনে শ্রাবণীকে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে গতকাল শনিবার (১ জানুয়ারি) বিকেলে কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে শ্রাবণীর স্বামীর বাড়িতে। ঘটনার পর স্বামী হাসিবুর ও পরিবারের সবাই পালিয়েছে। অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, যাদবপুর গ্রামের হেমায়েত বিশ্বাসের ছেলে এইসএসসির ছাত্র হাসিবুর আর খুলনার তেরোখাদা উপজেলার হাঁড়িখালি গ্রামের ফারুক শেখের মেয়ে এসএসসি পরিক্ষার্থী শ্রাবণীর ফেসবুকের পরিচয় থেকে প্রেমে গড়ানোর বিষয়টি জানাজানি হলে উভয়ের পরিবারের সম্মতিতে তিন মাস আগে বিয়ে হয়। বিয়ের পর দুই মাস না যেতেই পারিবারিক খুটিনাটি বিষয় নিয়ে হাসিবুর শ্রাবণীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। এরই একপর্যায়ে শনিবার বিকেলে শরীরের বিভিন্ন স্থানে হাসিবুরের এলোপাতাড়ি আঘাতে শ্রাবণী জ্ঞান হারিয়ে ফেলে। সেখান থেকে অচেতন অবস্থায় শ্রাবণীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, ঘটনায় নিহতের স্বামীসহ অন্যদের ধরতে চেষ্টার পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied