ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিভিন্ন মহলের শোক

পটিয়া প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশীদ সিদ্দিকী আর নেই 


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২-১-২০২২ দুপুর ৩:৪৪

পটিয়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় নেতা এবং দৈনিক ইত্তেফাক-দৈনিক পূর্বকোণ পটিয়া প্রতিনিধি হারুনুর রশীদ ছিদ্দিকী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। রোববার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার জঙ্গলখাইরে উজিরপুর গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ১  ছেলে, ১  মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আসর জঙ্গলখাইন ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পটিয়া প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশীদ ছিদ্দিকীর মৃত্যুতে শোক জানিয়েছেন- জাতীয় সংসদের হুইপ সামশুল হক  চৌধুরী এমপি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা অশোক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, যুবলীগের কেন্দ্রীয় উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এমএ রহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম, সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাজী মনির, পটিয়া ক্লাবের সাধারণ সম্পাদক সরওয়ার কামাল রাজিব, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সাধারণ সম্পাদক শিবুকান্তি দাশ, পটিয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অধ্যাপক অভিজিত বড়ুয়া মানু, পটিয়া থিয়েটরের সভাপতি চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, বর্ণরেখা খেলাঘর সভাপতি অধ্যাপক ভগীরথ দাশ।

 ‍আরো শোক জানিয়েছেন- পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, কার্যকরী সভাপতি নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সহ-সভাপতি এটিএম তোহা, যুগ্ম-সম্পাদক সেলিম চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, সদস্য এস এম এ কে জহাঙ্গীর, নূর হোসেন, আহমদ উল্লাহ, কামরুল ইসলাম, ফারুকুর রহমান বিনজু, এসএম রহমান, নজরুল ইসলাম, সুজিত দত্ত, গোলাম কাদের, শাহজাহান চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, ওবায়দুল হক পিপলু, কাউছার আলম, সঞ্জয়  সেন, মো. মোরশেদ আলম, জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন সবুজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য মো. ফোরকান, দিদারুল আলমসহ পটিয়ার বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক, সামাজিক ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

জামান / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়