মহেশপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ
করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ বছরও বই উৎসব হচ্ছে না। তবে নতুন বই বিতরণ কার্যক্রম ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। সারাদেশের ন্যায় ঝিনাইদহের মহেশপুরেও প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে। কিন্তু বই উৎসবের দিন মহেশপুর উপজেলার ২৯নং সামন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে গেল ন্যক্কারজনক ঘটনা। শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এমদাদ জাহিদের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।
জানা য়ায়, শনিবার সকালে বই উৎসবের দিন সকল শিক্ষার্থী বই নিতে স্কুল প্রাঙ্গণে হাজির হয়ে লাইনে দাঁড়িয়েছিল। লাইন এলোমেলো হলে প্রধান শিক্ষক এমদাদ জাহিদ হঠাৎ উত্তেজিত হয়ে বেতের লাঠি দিয়ে মারধর শুরু করেন। শিক্ষকের এমন আচারণে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।
আবুল হোসেন নামে এক অভিভাবক বলেন, বছরের প্রথম দিন আমাদের সন্তানরা স্কুলে গিয়েছিল আনন্দের সাথে নতুন বই নিয়ে আসতে। কিন্তু স্কুলের প্রধান শিক্ষকের অসদাচরণ মোটেও কাম্য নয়।
ম্যানেজিং কমিটির সভাপতি মো. শামিম বলেন, লাইন এলোমেলো হওয়ার কারণে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের মারধর করেছে শুনেছি। তবে কোমলমতি শিশুদের অন্যায় হলেও তার মারধর করা উচিত হয়নি।
প্রধান শিক্ষক এমদাদ জাহিদ শিক্ষার্থীদের মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, নতুন বছরের নতুন বই নিতে আসা শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে বই নিতে লাঠি হাতে ভয় দেখিয়ে লাইন ঠিক রাখার চেষ্টা করেছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান বলেন, বিষয়টি আমি অবগত ছিলাম না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। অতিদ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
জামান / জামান
নরসিংদীতে শিক্ষকদের পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার
রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়
ডিএনএ টেস্টে প্রমাণিত পিতৃত্ব: বাউফলে সন্তানের স্বীকৃতি দাবিতে অনশন করা নিপার জয়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা বিএনপির প্রস্তুতি সভা
চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
নরসিংদীতে ২৪ ঘণ্টায় হামে নতুন ভর্তি ১০, ডেঙ্গুতে আক্রান্ত ৩২
শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার
বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন