মঠবাড়িয়ায় নৌকা প্রার্থীর তাণ্ডবে লাঙ্গল প্রার্থীর সংবাদ সম্মেলন পণ্ড
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে ২ জানুয়ারি রোববার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৪নং দাউদখালী ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের ইউপি চেয়াম্যান প্রার্থী আলহাজ সেকান্দার আলী খান তার নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সামনে নৌকা সমার্থিত প্রার্থী ফজলুল হক খান রাহাতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের নানাবিধ অভিযোগ তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, আমার এলাকায় বিধি মোতাবেক কোনো কার্যক্রম হচ্ছে না। এক কালের মগের মুলুকের এক খণ্ডচিত্র যেন আমার দাউদখালীতে রূপ নিয়েছে। আমার প্রতিপক্ষ তার নিশ্চিত ভরাডুবি অনুভব করে আমার জনসমর্থনের প্রতি ক্ষুব্ধ হয়ে আমার পোস্টার কোথাও লাগাতে দিচ্ছে না। কোথাও কিছু কিছু থাকলেও নৌকা প্রার্থীর লোকজন তা ছিঁড়ে ফেলেছে। লাঙ্গল প্রতীকের হয়ে কেউ ভোট চাইতে এলাকায় প্রবেশ করলে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে হামলা মামলার ভয় দেখিয়ে এলাকাছাড়া করে দিচ্ছে। এ ঘটনা বরিশাল রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ, নির্বাচন কমিশনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করলেও তারা তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না।
তিনি আরো বলেন, সকল প্রার্থীর উপস্থিতিতে সভায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীর কর্তাব্যক্তিরা যে কঠিন হুঁশিয়ারি দিয়েছিলেন তা যেন দেখছি এখন কথার কথাই রয়ে গেছে। আশার বাণীর ওপর অনেকটা ভরসার পর হাত গুটিয়ে আমার বাসভবনে নিজের ও কর্মীদের নিরাপত্তা অবাধ সুষ্ঠু নির্বাচন দাবি করে সাংবাদিকদের লিখনীর মাধ্যমে প্রধানমন্ত্রী ও নির্বাচন কশিনকে অবহিত করতে চেয়েছিলাম। কিন্তু সে অধিকার হরণ করে রাহাত খানের লোকজন আমার বাড়ির পাশে অবস্থান করে উত্তাপ্ত স্লোগান, লাঠি ও দেশীয় অস্ত্র প্রদর্শনসহ হট্টগোল করে সংবাদ সম্মেলনের মধ্যবর্তী সময় তা পণ্ড করে দেয়। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
এ সময় মঠবাড়িয়া উপজেলা জাতীয় পর্টিসহ অঙ্গসংঙ্গঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাফিন / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ