ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যের বই বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ১২:৪৬

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠনের শিক্ষার্থীদের মাঝে ২০২২ সালের বিনামূল্যের নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। গত শনিবার (১ জানুয়ারি) উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ বই বিতরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, ভোকেশনাল বিদ্যালয়, কেজি স্কুল, ব্র্যাক স্কুল, দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর মাঝে সরকার কর্তৃক বিনামূল্যের নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।

উপজেলা নির্বার্হী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডল জানান, এ বছর করোনা পরবর্তী সময়ে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হয়েছে।

সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সলঙ্গা থানা আ'লীগের সভাপতি আলহাজ রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু।

বিনামূল্যের বই বিতরণ অনুষ্ঠানে সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও ঘুড়কা ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ জিল্লুর রহমান সরকার। এছাড়াও সলঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও সলঙ্গা থানা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি ফণি ভুষণ পোদ্দার।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ