ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল হত্যার প্রতিবাদে বোয়ালমারীতে মানববন্ধন


বোয়ালমারী প্রতিনিধি  photo বোয়ালমারী প্রতিনিধি
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ৪:৩৬
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা সোমবার (৩ জানুয়ারি) কর্মবিরতি পালন করেছেন। সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত 'নিরাপদ কর্মক্ষেত্র আমাদের দাবি নয়, আমাদের অধিকার'- স্লোগানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়।  
 
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের করোনাযোদ্ধা মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যাকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এ মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং এক ঘণ্টার কর্মবিরতি পালন করা হয়। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোশিয়েশনের বোয়ালমারী উপজেলা শাখা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়েছে। 
 
জানা যায়, হবিগঞ্জের ২৫০ আসনবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে গত ২৮ ডিসেম্বর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ওই হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলাম। ওই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের সম্মুখীন করার জন্য প্রতিবাদ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোশিয়েশন কেন্দ্রীয় কমিটির সাথে একাত্মতা ঘোষণা করে বোয়ালমারী উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা এ কর্মবিরতি পালন করেন। 
 
পরে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোশিয়েশনের উপজেলা শাখার সদস্য সচিব মো. ফরিদুল ইসলাম এবং ফার্মাসিস্ট শেখ মো. আরিফ হোসাইনের সঞ্চালনায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কেএম মাহমুদুল হাসান, ডা. মো. শরিফুল ইসলাম, নার্সিং সুপারভাইজার আলো রানী মিত্র, ডা. নুরুল ইসলাম।
 
মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোশিয়েশনের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- মিয়া মো. গোলাম মওলা, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোশিয়েশনের সদস্য মো. জাকির হোসেন প্রমুখ। 
 
আগামী ৫ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি পালিত হবে।

শাফিন / জামান

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার

বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কয়েকদিনের টানা ভারি বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দি