পাংশায় নৌকার প্রার্থীর সমর্থক কর্তৃক স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে উপজেলার মৌরাট ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী আলহাজ মো. হাবিবুর রহমান প্রামাণিকের কর্মী ও সমর্থক কর্তৃক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শওকত আলী সরদারের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের জীবননালা গ্রামের চর এলাকায় এ হামলা ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- মৌরাট গ্রামের আক্কাস সরদারের ছেলে ওবায়দুল সরদার (২৪), বাগদুলী গ্রামের মোহাম্মাদ আলী সরদারের ছেলে বাবু সরদার (৩৪), মৌরাট গ্রামের এতেম আলী মণ্ডলের ছেলে জামাল মণ্ডল (৩৫), মালঞ্চি গ্রামের মমিন খাঁর ছেলে আজিম খাঁ (১৮), মাগদুলী খেয়াঘাট গ্রামের আদুলের ছেলে নাজিম (২৮) এবং শাওন (২৫)।
এ ঘটনায় বেলা আড়াইটার দিকে ইউনিয়নের বাদুলী বাজার ডিজিটাল সংগঠন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শওকত আলী সরদার।
সংবাদ সম্মেলন মো. শওকত আলী সরদার বলেন, সকাল ১০টায় ভোট চাওয়ার জন্য আমার কর্মী ও সমর্থকদের নিয়ে জীবননালা গ্রামে বের হই। জীবননালা গ্রামের চর এলাকায় এলে নৌকার প্রার্থীর ছেলে মুজিবুর রহমান ও পাপ্পু প্রামাণিক আমাদের প্রচারণায় বাধা দেয় এবং পেছন থেকে রোহান প্রামাণিকসহ ৬-৭ জন মিলে রড ও বাঁশের লাঠি দিয়ে আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা করে মারপিট করে এবং তারা যেন প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর প্রচারণায় না যায় সেজন্য হুমকি প্রদান করে। এছাড়াও নৌকার বাইরে ভোট দেয়া যাবে না বলে হুমকি দেয় তারা। এ হামলা ও মারপিটের ঘটনায় আমার ৬ কর্মী আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
শাফিন / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন