শিক্ষার্থীদের পেটানো সেই প্রধান শিক্ষককে শোকজ
বই বিতরণের দিন শিক্ষার্থীদের পেটানোর ঘটনার বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে সামন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম এমদাদ জাহিদকে শোকজ করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এম এম এমদাদ জাহিদকে শোকজ করেছে বলে অফিস সূত্রে জানা গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা আফজালুর রহমান জানান, বছরের প্রথম দিন নতুন বছরের নতুন বই বিতরণের সময় শিক্ষার্থীদের মারপিটের ঘটনায় মহেশপুর উপজেলার সামন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম এমদাদ জাহিদকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব ঠিক ঠাক না দিলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সামন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম এমদাদ জাহিদ জানান, সোমবার দুপুরে শোকজের চিঠি হাতে পেয়েছি। দু-এক দিনের মধ্যেই শোকজের জবাব দেব।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান জানান, স্কুলের শিক্ষার্থীদের বিনা কারণে মারপিটের ঘটনায় সামন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম এমদাদ জাহিদকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব দেয়ার পর আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
উল্লেখ্য, বছরের প্রথম দিন গত শনিবার সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরের নতুন বই হাতে তুলে দেয়ার পরিবর্তে ছাত্র-ছাত্রীদের মারপিট করেন।
জামান / জামান
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত