ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ক্যাফেটেরিয়ার খাবারের মূল্য-মান মনিটরিংয়ে জাবি ছাত্র ইউনিয়ন


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ৩-১-২০২২ রাত ৮:০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের খাবার মূল্য তালিকা থেকে অতিরিক্ত মূল্য আদায় বন্ধ করতে এবং খাবারের মান ঠিক রাখতে কাজ করবে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের একটি মনিটরিং টিম। সোমবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের উপ-পরিচালক সারোয়ার হোসেন এ তথ্য জানান।
 
সারোয়ার হোসেন বলেন, ক্যাফেটেরিয়ার নিয়মিত কাজের মধ্যে যদি কোথাও কোনো ধরনের ত্রুটি থাকে, ছাত্র ইউনিয়নের মনিটরিং টিম ক্যাফেটেরিয়ার কর্তৃপক্ষকে তা জানাবে। মনিটরিংয়ের ক্ষেত্রে ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ মনিটরিং টিমকে সর্বোচ্চ সহযোগিতা করবে।
 
এ ব্যাপারে ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল রনি বলেন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। ক্যাফেটেরিয়ায়  খাবার মূল্য তালিকা থেকে অতিরিক্ত মূল্য আদায় বন্ধ করতে এবং খাবারের মান ঠিক রাখতে এই মনিটরিং টিম কাজ করবে।
 
এর আগে গত ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবারের দাম কমানো এবং মান বৃদ্ধির দাবিতে টিএসসি কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয় ছাত্র ইউনিয়ন জাবি সংসদ। স্মারকলিপিতে চারটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে খাবারের মূল্য কমানো, মানোন্নয়ন, পুষ্টিকর খাবার যুক্তকরণ এবং রাতের খাবারের ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।
 
খাবার মনিটরিংয়ের পাশাপাশি দাবি আদায়ের বিষয়ে জানতে চাইলে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক তাসবিবুল গনি নিলয় বলেন, ছাত্র-শিক্ষক কেন্দ্র কর্তৃপক্ষকে আমরা চারটি দাবি জানিয়েছিলাম। কর্তৃপক্ষ ইতোমধ্যে খাবারের দাম কমিয়েছে। পাশাপাশি খাবারের মানোন্নয়ন এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে বলে আমাদের আশ্বস্ত করেছে। এখানে আমাদের মনিটরিং টিম কাজ করবে।
রাতেও যেন ক্যাফেটেরিয়া খোলা থাকে সে ব্যাপারে টিএসসি কর্তৃপক্ষ ‍ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে। তবে আপাতত সন্ধ্যা পর্যন্ত খোলা রাখার কথা বলেছে।

শাফিন / জামান

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন