৪ বছর পর জাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা, নেতৃত্বে সোহেল-লিটন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ার চার বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য আকতারুজ্জামান সোহেলকে সভাপতি এবং হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ সোমবার (৩ জানুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আংশিক কমিটি গঠন করা হয় বলে জানানো হয়।
সোহেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ্ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী আর দর্শন বিভাগের ৪৩তম আবর্তনের শিক্ষার্থী লিটন। এর আগের কমিটিতে সোহেল ও লিটন সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এর আগে ২০১৬ সালের ২৭ ডিসেম্বর মো. জুয়েল রানাকে সভাপতি ও আবু সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে ২১৪ সদস্যকে নিয়ে কমিটি পূর্ণাঙ্গ করা হয়। ওই কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ২৭ ডিসেম্বর। অর্থাৎ এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছিল।
শাফিন / জামান
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন
Link Copied