ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নড়াইলে সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহম্মেদ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৪-১-২০২২ দুপুর ৩:৫২
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ মঙ্গলবার (৪ জানুয়ারি) নড়াইলের লোহাগড়ায় আসেন। তার আগমনকে ঘিরে লোহাগড়া শহর, করফা, কালনাসহ আশপাশের এলাকাজুড়ে সেনাবাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলে। সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বেলা সাড়ে ১১টা নাগাদ হেলিকপ্টারযোগে উপজেলার করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন।
 
হাজারো জনতার উপচেপড়া ভিড়ের মাঝে সেনাপ্রধান জেনারেল এসএম মো. শফিউদ্দিন আহমেদ দুস্থ ও শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এর আগে লোহাগড়া উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ‍উপজেলা আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ‍এবং ১২টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ সেনাপ্রধানকে ফুলের নৌকাসহ শুভেচ্ছা জানান।
 
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ চলছে। আরো আধুনিকায়ন ও সেনাবাহিনীকে অত্যাধুনিক প্রশিক্ষণের মধ্যদিয়ে প্রকৃত একজন যোদ্ধা হিসেবে প্রস্তুত করার লক্ষ্যে আমি আমার জন্মভূমি এলাকা পরিদর্শনে এসেছি।
 
এরপর করফা গ্রামে তার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যাপক এসএম রোকনউদ্দিন আহমেদের নামে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি মধুমতি নদীর করফা ঘাট হতে স্পিডবোটযোগে কালনা রেলওয়ে সেতুর চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে দুপুরে লোহাগড়া শহরের মধুমতি আর্মি ক্যাম্পের সৈনিকদের সাথে মধ্যহ্নভোজে অংশগ্রহণ করেন। এরপর তিনি সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন শেষে ফের হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যান।

শাফিন / জামান

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ