ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় জমকালো আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৪-১-২০২২ দুপুর ৪:৫১
জমকালো আয়োজনে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাজবাড়ীর পাংশা উপজেলা ছাত্রলীগ।মঙ্গলবার সকাল ১১ টায় পাংশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
 
বিভিন্ন কর্মসূচির মধ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।
 
উপজেলা ছাত্র লীগের সভাপতি কামাল আল মামুনের সভাপতিত্বে ও সধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম সরদার (রেজা)'র নেতৃত্বে দিবসটি উদযাপনে অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল ওহাব মণ্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুব লীগের যুগ্ম আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বার বার নির্বাচিত কাউন্সিলর মো. ওদুদ সরদার (অতুর), উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ প্রমূখ।
 
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শাফিন / শাফিন

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা