বাঘায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (৪ জানুয়ারি)। বাঙালির স্বাধীনতা অর্জনের লক্ষ্যেই মূল দল আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্র সংগঠনটি।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের পৃষ্ঠপোষকতায় এক ঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ।
৭৪ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস।প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে এবং চরম আত্মত্যাগের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে।
ছাত্রলীগের ৭৪তম বার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোহানুর রহমান সোহাগ ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা ছাত্রলীগ। সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এর সন্চালনায় ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী শোভাযাত্রা, আনন্দ র্যালী বের হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাবেক ছাত্র নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ও বর্তমানে বাঘা থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন সাজু,যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু,যুগ্ন সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন,প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান, গড়গড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম,আনোয়ার হোসেন মিল্টন সৈনিক লীগ সভাপতি,ফাতেমা খাতুন লতা, আড়ানী ছাত্রলীগ সভাপতি রিবন আহম্মেদ বাপ্পিসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বাঘা দলীয় কার্যালয় হতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা বের হয়। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাঘা উপজেলা আ'লীগের ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচির মধ্যে রয়েছে-৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪ টায় সংগঠনের পক্ষ হতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি এবং বিকেল বাঘা উপজেলা আ'লীগ দলীয় কার্যালয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ করে বাঘা ছাত্রলীগ সংগঠন।
শাফিন / জামান
লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও
পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক
নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ