মানিকগঞ্জে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা শহরের বিজয়মেলা মাঠ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্থাপিত মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি এমএ সিফাত কোরাইশী সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।
এ সময় অন্যদের মধ্য আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাদরুল ইসলাম খান বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু ও সুলতানুল আজম খান আপেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, স্বেচ্ছাসবক লীগ নেতা এএম ইরাদ কোরাইশী ইমন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিবুল ইসলাম ত্রয়ো, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ আহমেদ পিয়াস, সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিম হোসেন, সাধারণ সম্পাদক আসিফ হোসেন শিশির, মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সায়েম হোসেন, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম সজল, সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শামীম হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদসহ জেলা-উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাফিন / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied