মাদারীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা
মাদারীপুরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের নতুন বিসিক শিল্পনগরী থেকে একটি মোটর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শেখ হাসিনা মহাসড়কের মস্তফাপুর গোলচত্বর ঘুরে শহরের কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়।
দুই ঘণ্টাব্যাপী চলা এ শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল, দেড় শতাধিক ট্রাক ও পিকআপভ্যান ও অর্ধশত প্রাইভেটকার ব্যবহার করা হয়। এর ফলে শহরের বেশ কয়েকটি এলাকায় যানজটের সৃষ্টি হয়।
শোভাযাত্রার আগে সকালে সদর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে দিবসটি পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খানের ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিবুর রহমান খান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাহামুদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী রুবেল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীব সরদার, সমাজসেবা সম্পাদক সোহান মাহামুদ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, পৌর ছাত্রলীগের সভাপতি নোবেল ব্যাপারী, মাদারীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন দে প্রমুখ।
শাফিন / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied