মানিকগঞ্জে কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে কৃষক সমাবেশ
মানিকগঞ্জে ইউনিয়ন ভিত্তিক কোল্ড স্টোরেজ স্থাপন, কীট নাশকের মূল্য হ্রাস ও কৃষিপণ্যের ন্যায্য মূল্যের দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি, জেলা কমিটির আয়োজনে সোমবার (১৪ জুন) দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সংকর প্রসাদ ভৌমিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, সহ-সাধারণ সম্পাদক আবিদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মানিকগঞ্জ জেলা সংসদের সভাপতি এম আর লিটন। কৃষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক সেতোয়ার হোসেন খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান ও সহ সাধারণ সম্পাদক আরশেদ আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা দেশের প্রতিটি ইউনিয়নে শস্য ক্রয় কেন্দ্র চালু করার দাবী জানান। এসময় বক্তারা বলেন, সরকারকে সার ও কীটনাশকে ভূর্তিকি প্রদানের মাধ্যমে কৃষককে স্বল্পমূল্যে সার, বীজ ও কীট নাশক প্রদান করতে হবে। এসময় জাতীয় বাজেটে কৃষি বরাদ্দ বৃদ্ধির দাবীও জানান বক্তারা।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied