মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ২১ ইউপিতে ভোটগ্রহণ চলছে
মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সকাল থেকে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোটগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান।
তিনি জানান, সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৫ জন, সাধারণ সদস্য পদে ৩৬৯ জন এবং সংরক্ষিত ৩৯টি মহিলা আসনে ১০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬৫ হাজার ৯২৮ জন মহিলাসহ মোট ১ লাখ ৩২ হাজার ৩৩৪ জন ভোটার তাদের ভোট দেবেন। মোট ১১৭ জন প্রিসাইডিং অফিসার, ৩৮৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৭৭৮ জন পোলিং অফিসারকে ভোট প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নের ৭৪টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।
দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তামান্না রশিদ জানান, উপজেলার আটটি ইউনিয়নে ৮টি চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য ৭২টি পদে ২৮৫ জন এবং সংরক্ষিত নারী আসনে ১০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার আটটি ইউনিয়নে ভোট পরিচালনার জন্য মোট ৭৪ জন প্রিসাইডিং অফিসার, ৪১৮ জন সহকারী প্রিসাডিং অফিসার ও ৮৩৬ জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু পরিবেশে যাতে সুসম্পুন্ন হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
শাফিন / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied