ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

মহেশপুরে আলমসাধুর ধাক্কায় কিশোর নিহত


মহেশপুর প্রতিনিধি photo মহেশপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-১-২০২২ দুপুর ৪:১১

ঝিনাইদহের মহেশপুরে নিষিদ্ধ ঘোষিত আলমসাধুর ধাক্কায় সামির (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার জিন্নাহনগর-জীবননগর মহাসড়কের সেজিয়া জানলাকাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামির শ্যামকুড় ইউপির অনন্তপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাঁদা ফুল নিয়ে ফেরার সময় দ্রুতগামী আলমসাধু ধাক্কা দিলে ঘটনাস্থলেই কিশোর সামিরের মৃত্যু হয়।

মহেশপুর থানার ভৈরবা ফাঁড়ি পুলিশের এএসআই হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত ইটবাহী ট্রলি, লেগুনা, নসিমন, ভটভটি, আলমসাধু রাস্তা দাপিয়ে বেড়ানোর ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা। এসব দুর্ঘটনার কবলে পড়ে মৃতের সংখ্যার চেয়ে পঙ্গুত্ববরণের সংখ্যাও কম নয়। প্রতিনিয়ত হরহামেশা দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের কোনো তদারকি নেই এসব নিষিদ্ধ ঘোষিত যানবাহনের ক্ষেত্রে। মৃত ও পঙ্গুত্বের খাতায় আর কতজনের নাম উঠলে প্রশাসনের টনক নড়বে- এমন প্রশ্ন সচেতন মহলের।

শাফিন / জামান

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২