ফের ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনের ব্যবধানে আবারো ছিনতাইয়ের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। বুধবার (৫ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে ৫০ গজ দূরে চলন্ত রিকসা থেকে শিক্ষার্থীটির ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম তাছনিমা খানম। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
ক্যাম্পাস ও ভুক্তোভোগী সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী মণ্ডলের মোড় থেকে রিকসা নিয়ে রাজশাহী রেলস্টেশন যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পার হওয়ার পর মোটরসাইকেল আরোহী দুজন চলন্ত রিকসা থেকে তার ব্যাগ টান দেয়। ব্যাগ না ছাড়লে হাত ধরেও টান দেয়। পরে ভুক্তভোগী রিকসা থেকে রাস্তায় পড়ে গেলে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় পড়ে গিয়ে গুরুতর আহত হন ভুক্তভোগী।
এ ঘটনার বিষয়ে তাছনিমা খানম বলেন, ব্যাগে আমার মোবাইল ফোন, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা ছিনতাই ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছি। ভুক্তভোগী ছাত্রী আমাদের কাছে অভিযোগ দিয়েছে। মতিহার থানাকেও অবহিত করেছি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, আমি এখন থানার বাইরে আছি। এ ব্যাপারে কিছুই জানি না।
উল্লেখ্য, গত শুক্রবার (৩১ ডিসেম্বর) এবং সোমবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে দুই শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হন।
শাফিন / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য