শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধর যাবজ্জীবন
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধর যাবজ্জীবন কারাদণ্ড ও তার স্ত্রীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৫ জানুয়ারি) বিকেলে নড়াইল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহরুফ হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন।
যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন লিয়াকত মোল্যা (৬৯)। তিনি নড়াইল সদরের বামনহাট গ্রামের মৃত ফাজেল মোল্যার ছেলে। এছাড়া তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। ৭ বছর বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামি লিয়াকত মোল্যার স্ত্রী সুফিয়া বেগম (৫৮)। এছাড়াও তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, আসামি লিয়াকত মোল্যা ভিকটিম শিশুর প্রতিবেশী চাচা। ২০২১ সালের ৩ মার্চ সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার বামনহাট গ্রামে ভিকটিম শিশু শারীরিকভাবে অসুস্থতা বোধ করে এবং তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে জিজ্ঞাবাদে শিশুটি তার মাকে জানায়, ৬-৭ মাস পূর্বে টাকার লোভ দেখিয়ে লিয়াকত মোল্যা তার বসতবাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে। এতে সে গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি আসামি লিয়াকত মোল্যা টের পেয়ে শিশুটির গর্ভপাত করার জন্য ওষুধ খাওয়ায় এবং পরদিন ৪ মার্চ সে অসুস্থ হয়ে পড়ে। পরে ৬ মার্চ শিশুটির বড় ভাই বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং ০৮)।
এ অভিযোগের ভিত্তিতে আসামি লিয়াকত মোল্যাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং সুফিয়া বেগমকে দণ্ডবিধির ৩১৩ ধারায় ৭ বছরের বিনাশ্রম কারাণ্ড প্রদান করে আদালত।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied