ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে পক্ষকালব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ১১:৪৪
মাদারীপুরে শুরু হয়েছে পক্ষকালব্যাপিী শিল্প ও বাণিজ্য মেলা। বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টায় মাদারীপুর পুলিশ লাইনস মাঠে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি।
 
মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী রুনা লায়লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী, মাদারীপুর চেম্বার অব কমার্সের সভাপতি হাফিজুর রহমান খান জাচ্চু, জেলা পুলিশের কর্মকর্তা ও তাদের সহধর্মিণী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ অনেকে। 
 
এ সময় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাংবাদিকদের জানান, ১৫ দিনব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পযর্ন্ত। আমাদের এই মেলার উদ্দেশ্য হচ্ছে সারাদেশের উৎপাদিত পণ্যসামগ্রীর পরিচিতি তুলে ধরা। মেলায় থাকছে ৪৫টি স্টল, আছে বঙ্গবন্ধুর ইতিহাস সমৃদ্ধ গ্যালারি, আছে বাচ্চাদের জন্য কিডস জোন, থাকছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার প্রবেশমূল্য ১০ টাকা। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপর ভিত্তি করে টিকিটের মূল্য বাড়তে পারে। স্বাস্থ্যবিধি মেনে মেলায় প্রবেশ করতে হবে। মেলায় করণীয় ও বর্জনীয় বিষয়ে থাকছে বিধিনিষেধ। মেলায়  দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্টলগুলো সাশ্রয়ী মূল্যে তাদের পণ্যসামগ্রী বিক্রি করবে।
 
তিনি আরো জানান,  মেলা মানেই সার্কাস, অশ্লীলতা, হাউজি খেলা নয়। মেলায় স্বাচ্ছন্দ্য ও আনন্দে পরিবার নিয়ে যে কেউ ঘুরতে পারবেন।

শাফিন / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু