ময়মনসিংহে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ
ময়মনসিংহ জেলার ময়মনসিংহ সদর, ত্রিশাল ও মুক্তাগাছা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
এ সময় জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক কে এম গালিব খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ময়মনসিংহ সদরের ৫ জন, ত্রিশাল উপজেলার ১১ জন এবং মুক্তাগাছা উপজেলার ১০ জনসহ মোট ২৬ জন চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের পর চেয়ারম্যানদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯, ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড সভা গঠন, গ্রাম আদালত, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, চেয়ারম্যানদের দায়িত্ব ও কর্তব্য সততা ও নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান। পাশাপাশি চলমান করোনা ভয়াবহ রূপ ধারণ করতে পারে, এ বিষয়ে সকল চেয়ারম্যানদের সচেতন, প্রচারণা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
শাফিন / জামান
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
Link Copied