ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে নৈশপ্রহরী আটক


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৬-১-২০২২ রাত ৮:৫৫
মাদারীপুর শহরের বাদামতলা এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নৈশপ্রহরী গৌতম সাহা (৪৮) কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনার পর ভুক্তভোগী শিশুকে জেলার সদর হসাপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাদামতলা এলাকার যাত্রাবাড়ি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 
স্থানীয় একাধিকসূত্রে জানা যায়, শহরের বাদামতলা এলাকায় যাত্রাবাড়ি মাঠে পরিবার নিয়ে ভাড়া থাকেন নৈশপ্রহরী গৌতম সাহা ও কলা বিক্রেতা আব্দুল মালেক ডাকুয়া। দুপুরে বাড়ি ফাঁকা থাকায় কলা বিক্রেতা মালেক ডাকুয়ার মেঝো মেয়েকে একা পেয়ে একটি খালি ঘরে ডেকে নিয়ে যায় গৌতম। কিছুক্ষন পরে পাশের বাড়ির ভাড়াটিয়া সুমি আক্তার বিষয়টি টের পেলে দৌড়ে দরজা  দিয়ে পালিয়ে যায় নৈশপ্রহরী গৌতম সাহা। পরে সুমি আক্তার ঘরে ঢুকে অসুস্থ অবস্থায় দেখতে পান শিশুটিকে। পরে উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। ততক্ষনে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় অভিযুক্ত গৌতম সাহা। পরে শহরের বিসিক এলাকা থেকে খুঁজে বের করে গৌতম সাহাকে পুলিশে ধরিয়ে দেয় স্থানীয় জনতা। 
ভুক্তভুগি শিশুটির বাবা আব্দুল মালেক ডাকুয়া বলেন, আমি ব্যবসার কাজে বাহীরে ছিলাম, আমার স্ত্রী রান্নার কাজে ব্যাস্ত ছিল।এই সুযোগে আমার মেয়েকে একা পেয়ে গৌতম সাহা ধর্ষণ করে। আমি এর বিচার চাই।
স্থানীয় বাসিন্দা ভাড়াটিয়া সুমি আক্তার বলেন, প্রথমে ঘটনা আমি দেখি, আমি দেখে ফেলায় আমাকে দেখে গৌতম ঘড় থেকে তাড়াহুড়া করে বেরিয়ে পালিয়ে যায়। পরে আমি ঐ ঘরে গিয়ে দেখি শিশুটি অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, তার পরনের প্যান্ট রক্তে ভিজে ছিল। আমরা এর বিচার চাই।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরুজ্জামান পাভেল বলেন, শিশুটির আলামত সংগ্রহ করা হয়েছে, তবে এটা ধর্ষণ কিনা সেটা রিপোর্ট পেলে জানা যাবে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, এই ঘটনায় আমরা একজনকে আটক করেছি। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু