ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দামুড়হুদায় দুই সন্তানের জননী গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৭-১-২০২২ বিকাল ৫:১৪
চুয়াডাঙ্গার জেলার  দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের দুই সন্তানের জননী গৃহবধূ সুফিয়া খাতুনকে (৩০) শ্বাসরোধে হত্যার  অভিযোগ উঠেছে তাঁর স্বামী জাকির হোসেনের বিরুদ্ধে। তবে স্বামীপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 
 
জুড়ানপুর ইউনিয়নে ইউপি সদস্য ওই গ্রামের মকলেছুর রহমান জানান, ২০০৪ সালে সুফিয়া খাতুনের সঙ্গে একই গ্রামের মৃত ইসলাম আলির ছেলের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলনে সুফিয়া। তাঁর স্বামী জাকির হোসেন চিকিৎসাও করাচ্ছিলনে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়। অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে, নাকি হত্যা করা হয়েছে তা নিশ্চিত নয়।
 
মৃত সুফিয়ার বড় ভাই আব্দুর রশিদ ও ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, ‌‌‌‌'জাকির হোসেন প্রায়ই আমাদের কাছে যৌতুক দাবি করত। আমাদের সাধ্যমতো অনেক কিছুই দেওয়া হয়েছে। গত ২৮ ডিসেম্বর তাকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলে জাকির। সে টাকা আনতে পারবে না জানালে তাদের মধ্যে কলহের সৃষ্ট হয়। এরই জের ধরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।'
 
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, স্বামী জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ