ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বোয়ালমারীতে যুব কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ


বোয়ালমারী প্রতিনিধি  photo বোয়ালমারী প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২২ বিকাল ৬:৫৬

বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামস্থ আদর্শ যুব কল্যাণ সংঘ ও পাঠাগারের উদ্যোগে শুক্রবার (৭ ডিসেম্বর) এলাকার গরীব-অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। ঐ দিন বিকালে সংগঠনটির নিজ কার্যালয়ে শতাধিক শীতার্তের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মোঃ হান্নান মিয়া রিপন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নব নির্বাচিত ইউ,পি সদস্য  মোঃ তৈয়ব আলী ঠাকুর,সংরক্ষিত সদস্য রুকসানা বেগম,সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হানজালা মিয়া,অর্থ সম্পাদক শেখ মোঃ সেকেন্দার আলী,দপ্তর সম্পাদক মোঃ নাসির আহম্মেদ প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে হান্নান মিয়া রিপন বলেন,২০০১ সাল থেকে আমাদের এ সংগঠন আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। প্রতিবছরই আমরা হতদরিদ্রদের মাঝে শীত ও ঈদবস্ত্র বিতরণ করে থাকি। শুধু তাই নয় সংগঠন সদস্যদের নিজস্ব অর্থায়নে আমরা সব সমই এলাকার দরিদ্র মেধাবী শিক্ষার্থী, কণ্যাদায় গ্রস্থ পরিবার,দূঃস্থ রোগী,বিপদগ্রস্ত, সুবিধা বঞ্চিত নারী-শিশুদের সাহায্য-সহযোগীতা করার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সচেতনতা মূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। এলাকার যুব সমাজকে সুন্দর-সঠিক পথে পরিচালনা সহ সমাজ ও মানবতার কল্যাণে নিঃস্বার্থ ভাবে কাজ করার লক্ষ্যেই আদর্শ যুব কল্যাণ সংঘ ও পাঠাগারের আত্ম প্রকাশ।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার

বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কয়েকদিনের টানা ভারি বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দি