ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আশা করবো বিএনপি টানেল থেকে বের হতে পারবেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৭-১-২০২২ রাত ৯:৯
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন মহাসমুদ্রে যখন কেউ থাকে, তখন বাঁচার জন্য তারা একটা আলো দেখার চেষ্টা করে, বিএনপি’র অবস্থাটাও হয়েছে ঠিক সেই রকম। টানেলের অভ্যন্তরে তারা আলো দেখতে পারলে ভালো, আমি আশা করবো বিএনপি টানেল থেকে বের হতে পারবেন। 
শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায়  চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সিএমএসএমই বাণিজ্য মেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। শহীদ শেখ রাসেল পার্কে এই উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।
বিএনপির আন্দোলন এখন টানেলের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, এখন টানেলের ভেতর থেকে তারা আলো দেখতে পাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। 
তিনি বলেন, বেশ কয়েক বছর ধরেই বিএনপি টানেলের ভেতর থেকে আলো দেখছেন, শুধু আলো দেখা নয় আমি আশা করব তারা টানেল থেকে বের হতে পারবেন। এবং বিএনপি সত্যিকার অর্থে একটি রাজনৈতিক দল হিসেবে দেশের গণতন্ত্রকে সংহত করার জন্য ভূমিকা রাখতে পারবেন। 
পুলিশের উপর নির্ভর করে সরকার দেশ চালাচ্ছেন, পুলিশই একমাত্র সরকারের শক্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করেনা, কখনো সরকারি শক্তির উপর বিশ্বাস করেনা। বরং বিএনপি অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। অস্ত্রের ওপর ভর করে ও লাশের ওপর পাড়া দিয়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল, টিকেও ছিল লাশের ওপর পাড়া দিয়ে। বেগম খালেদা জিয়া ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় গিয়ে ছিলেন এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিলেন। আওয়ামীলীগ সেটাতে  বিশ্বাস করেনা। 
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ভিত্তি হচ্ছে জনগণ, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সবসময় জনগণের রায় নিয়ে রাষ্ট্রক্ষমতায় গেছে। আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের স্বাধীনতা এসেছে বঙ্গবন্ধুর হাত ধরে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের সমস্ত অর্জন অর্জিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজকে মর্যাদার আসনে আসীন হয়েছে।
এর আগে চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একজন নারী। যেভাবে জীবনকে হাতের মুঠোয় নিয়ে দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে এসেছেন সেটি শুধু আমাদের দেশের ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসে সেটি একটি উদাহরণ। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী যখন ভারত সফরে গিয়েছিলেন, তখন প্রিয়াঙ্কা গান্ধীর সাথে যখন দেখা হয়, তখন প্রিয়াঙ্কা গান্ধী শেখ হাসিনাকে জড়িয়ে ধরে বলেন আপনি আমার জীবনের জন্য একটি প্রেরণা।
তিনি বলেন, দেশ এগিয়ে যাবার ক্ষেত্রে নারীরা অনেক ভূমিকা রেখেছে। আজ থেকে ১০ বছর আগে কখনও ভাবেনি একজন নারী ডিসি, এসপি, ইউএনও হতে পারবে। নারী রাষ্ট্রদূত, নারী হাইকোর্টে এফিলিয়েট ডিভিশনের বিচারপতি, নারীরাই সচিব হচ্ছেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই নারীরা এগিয়ে যাচ্ছে। প্রাইমারি স্কুলের ৭০ শতাংশই নারী শিক্ষিকা দায়িত্ব পালন করছেন। পৃথিবীর ৭০ শতাংশ কাজ করে নারীরা। 
চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র সভাপতি মনোয়ারা হাকিম আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান, নারী উদ্যোক্তা নুরান ফাতিমা, আলী সাবের, বাণিজ্য মেলা কমিটির চেয়ারম্যান রেখা আলম চৌধুরী প্রমুখ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির