নড়াইলে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র কেনাকাটা
শীত জেঁকে বসেছে। এরই মধ্যে নড়াইল সদর, লোহাগড়া এবং কালিয়া উপজেলার বিভিন্ন বাজারে রাস্তার পাশে ফুটপাথে গড়ে ওঠা ভাসমান দোকানগুলোতে নিম্নআয়ের ক্রেতারা শীতবস্ত্র কিনতে ভিড় জমাচ্ছেন।
সরেজমিন দেখা যায়, নড়াইল সদর উপজেলার নাকসি, বুড়িখালি, দত্তপাড়াসহ লোহা গড়া উপজেলার প্রতিটি বাজার বিশেষ করে সকাল ও সন্ধ্যায় লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা, এড়েন্দা, মানিকগঞ্জ, শিয়রবর, লাহুড়িয়া, ইতনা, দীঘলিয়াসহ বিভিন্ন বাজারের ফুটপাথে ক্রেতা-বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও কালিয়া উপজেলার বিভিন্ন বাজার ঘুরেও একই চিত্র লক্ষ্য করা গেছে।
এছাড়াও নড়াইলের ৩টি উপজেলার বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ স্থানে শীতের শুরুতে কম দামে শীত বস্ত্র পাওয়ার আশায় ক্রেতারা ও ভিড় করছেন এসব ভাসমান দোকানে। পুরোনো শীত বস্ত্রের বাজার জমে উঠলেও গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি বলে জানালেন ক্রেতারা।
লোহাগড়া বাজারের ভাসমান ব্যবসায়ী মো. সিহাব উদ্দিন বলেন, গত বছরের তুলনায় শীতের কাপড়ে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোক জন অল্প টাকায় শীতের কাপড় কিনতে ভিড় করছেন দোকানে।
শাফিন / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied