বাউফলে ইজারাদারদের সরকারি টাকা আত্মসাৎ
পটুয়াখালীর বাউফলে শক্তিশালী সিন্ডিকেট করে কৌশলে সর্বোচ্চ দরদাতা হিসাবে হাট-বাজার ইজারা নিয়ে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করে সরকারের প্রায় ১৯ লাখ টাকা আত্মসাৎ করেন ৮ ইজারাদার। আত্মসাৎকৃত টাকা আদায় করতে পাবলিক ডিমান্ড রিকভারি (পিআরডি অ্যাক্ট), ১৯১৩-এর ৪ ধারায় মামলা করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা পরিষদের আওতাধীন গত বাংলা সালে উপজেলার কনকদিয়া, কেশবপুর, বগা, নওমালা, বাউফল সদর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন হাট-বাজার ইজারা নেন ৮ ঠিকাদার। নির্ধারিত সময়ে সরকারের কোষাগারে টাকা জমা না দিয়ে ১৮ লাখ ৩৯ হাজার ৭৪৫ টাকা আত্মাসৎ করেন ওই ঠিকাদাররা। একাধিকবার নোটিস করার পরও টাকা দেননি ওই প্রভাশালী ইজারাদাররা। টাকা উত্তোলনে সকল চেষ্টায় ব্যর্থ হয়ে মামলা করেন ইউএনও।
খোঁজ নিয়ে জানা যায়, কনকদিয়ার এক প্রভাবশালী নেতার আত্মীয় মো. সিদ্দিকুর রহমানের কাছে পাওনা ৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা, ওই ইউনিয়নের আরেক প্রভাবশালী নেতার লোক মিজানুর রহমানের (মিজান কাজী) কাছে ২ লাখ ৪৩ হাজার, নওমালার ইউনিয়নের মোহাম্মাদ উল্লাহ রাহাতের কাছে ৪ লাখ ৪১ হাজার, পৌরসভার ৪নং ওয়ার্ডের বাবুল সিকদারের কাছে সাড়ে ৩ লাখ, বাউফল সদর ইউনিয়নের মো. সোহরাব হোসেনের কাছে ১লাখ ২১ হাজার ৯৭০ টাকা পাওনা রয়েছে। এছাড়াও কেশবপুর ইউনিয়নের চিহ্নিত প্রতারক মো. মজিবুর রহমানের কাছে ৫৩ হাজার ৩৭৫ টাকা, একই ইউনিয়নের জোড়া খুন মামলার আসামি মিলন রহমানের (রুবেল) কাছে ৯ হাজার ৩০০, বগা ইউনিয়নের রহিম মৃধার কাছে ৪১ হাজার ৬০০ টাকা পাওনা রয়েছে। এ রিপোর্ট লেখা প্রযন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।
সরকারের টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে মিজান কাজী বলেন, টাকা আত্মসাৎ করার প্রশ্নই আসে না। কয়েক দিনের মধ্যেই টাকা পরিশোধ করে দিব।
এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন বলেন, সার্টিফিকেট মামলা রুজু হওয়ার পরে টাকা পরিশোধ না করার ফলে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে এবং সেটা বাউফল থানার ওসিকে যথাযথভাবে প্রেরণ করা হয়েছে তাদের গ্রেফতারের জন্য। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা