ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জাবি প্রেসক্লাবের নতুন সভাপতি ইমন, সম্পাদক নাঈম


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ৮-১-২০২২ দুপুর ১:৫২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২০২২-২৩ এ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী (দৈনিক জনকন্ঠের প্রতিনিধি) ইমন মাহমুদ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী (দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি) নূর হাছান নাঈম।

৭ জানুয়ারি শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোট প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভোট প্রদান শেষে দুপুর দুইটার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আলমগীর কবীর। এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. তানজিনুল হক মোল্লা, সহকারী অধ্যাপক মো. রনি হোসাইন এবং সদস্য সচিব হিসেবে ছিলেন জাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুসা।

এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ৪৭ ব্যাচের শিহাব উদ্দিন (দৈনিক যায়যায়দিন), যুগ্ম- সম্পাদক ৪৭ ব্যাচের হাসিব সোহেল (ডেইলি বাংলাদেশ পোস্ট), কোষাধ্যক্ষ ৪৭ ব্যাচের মুসাদ্দেকুর রহমান (দৈনিক আমার সংবাদ), দপ্তর সম্পাদক ৪৮ ব্যাচের নোমান বিন হারুন (ডেইলি শেয়ার বিজ), গ্রন্থাগার সম্পাদক ৪৭ ব্যাচের ফাইজার মো. শাওলীন (দৈনিক আলোকিত কণ্ঠ) এবং কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৪৮ ব্যাচের খালেদ জুবায়ের শাবাব (ডেইলি এশিয়ান এইজ) ও ৪৯ ব্যাচের ওয়াজহাতুল ইসলাম (আমাদের সময়.কম)।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাফিন / শাফিন

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন