ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে প্রতিদ্বন্দ্বী স্বামী-স্ত্রীর দুজনই পরাজিত


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৮-১-২০২২ দুপুর ২:৫৫
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী স্বামী-স্ত্রী দুজনই পরাজিত হয়েছেন। এলাকার ভোটাররা তাদের দুজনকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহেল রানা শালুকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। 
 
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী লিটন মিয়ার চশমা প্রতীকের বিদ্রোহী হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন স্ত্রী সাবিনা ইয়াসমিন শম্পা। প্রতীক বরাদ্দের পর এলাকায় স্বামী-স্ত্রী দুইজনের নির্বাচনী পোস্টার লাগানো হয়। এতে ভোটারদের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিলে ভোটের কয়েক দিন আগে স্বামী লিটন মিয়া স্ত্রীর নির্বাচনী পোস্টার ছি‍ঁড়ে ফেলেন। শেষ পর্যন্ত তারা নিজেদের পক্ষে ভোট চাওয়া অব্যাহত রাখেন।
 
গত বুধবার কঞ্চিপাড়া ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুস সোবহান কঞ্চিপাড়া ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন। এতে লিটন মিয়া চশমা প্রতীকে পান ৩ হাজার ৭৭২ ভোট এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিন শম্পা টেলিফোন প্রতীকে পান ১৩২ ভোট। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহেল রানা শালু নৌকা প্রতীকে ৫ হাজার ৯৪৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার