কুতুবদিয়ায় স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু
কক্সবাজারের কুতুবদিয়ায় স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রজব আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান, ডা. গোলাম মারুফসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
মো. রজব আলী সকালের সময়কে বলেন, প্রথম দিনে উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ১৮২ শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। তার মধ্যে রয়েছে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২২০২ জন, ধুরুং আদর্শ নিঃসন্দেহে বিদ্যালয়ের ১৫০০ জন, কুতুব আউলিয়া শামশুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসার ৮০ জন, দারুল হিকমা আল মালেকিয়া দাখিল মাদ্রাসার ১৫০ জন, আলী আকবর ডেইল দাখিল মাদ্রাসার ৫০ জন এবং আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসার ২০০ জন।
ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী সকালের সময়কে বলেন, কুতুবদিয়া উপজেলায় ছাত্র-ছাত্রীদের দেয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ করোনা টিকার সরবরাহ রয়েছে।
জানা যায়, পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ বছরের বেশি বয়সী ছাত্র-ছাত্রীদের টিকা কার্যক্রমের আওতায় আনা হবে। পরবর্তীতে টিকা কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না।
শনিবার সকাল থেকে উপজেলার স্ব স্ব বিদ্যালয় ও মাদ্রাসার পক্ষ থেকে নিজস্ব উদ্যোগে শিক্ষার্থীদের কুতুবদিয়া হাসপাতালে নিয়ে গিয়ে করোনা টিকা নিশ্চিত করতে দেখা গেছে।
শাফিন / জামান
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied