১১ কোটি টাকা ব্যয়ে ৬ সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেছেন মসিক মেয়র
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু ৬টি সড়কের নির্মানকাজের উদ্বোধন করেছেন, যার মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ৫ কিলোমিটার। এসব সড়কের মোট নির্মাণ ব্যয় প্রায় ১১ কোটি টাকা।
উদ্বোধনকৃত সড়কসমূহ হলো- সুতিয়াখালী কেবিআই রোড থেকে পালবাড়ী পর্যন্ত আরসিসি রোড, কেবিআই রোড থেকে আক্কাস আলী মোড়লবাড়ি রেল লাইন পর্যন্ত আরসিসি রোড, খালপাড় মাহবুব চেয়ারম্যানের বাড়ি থেকে ডুপি পাড়া পর্যন্ত বিসি রোড, সুতিয়াখালী রহমান সাহেবের বাড়ি থেকে কাউন্সিলির শাহনাজ বেগমের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক, নজু সরকারবাড়ি ওমর আলী রোড থেকে ভাটিপাড়া বাইতুন্নাহার জামে মসজিদ এবং মধ্যপাড়া মসজিদ থেকে নামাপাড়া সিটি কর্পোরেশনের সীমানা পর্যন্ত আরসিসি ও বিসি রাস্তা।
উদ্বোধন উপলক্ষে সুতিয়াখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শেখ হাসিনা উন্নয়নের কাণ্ডারি। তিনি ময়মনসিংহকে বিভাগ ও সিটি কর্পোরেশন দিয়েছেন। সিটি কর্পোরেশনের উন্নয়নে তিনি ১৫৭৫ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এ প্রকল্প থেকে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহের উন্নয়নে ৬০ ভাগ বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, করোনার কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হয়েছে৷ করোনা না থাকলে এতদিনে কাজগুলো দৃশ্যমান থাকত। বর্তমানের তিনগুণ উন্নয়ন সম্ভব ছিল।
এ সময় মেয়র সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমরা এগিয়ে যেতে চাই। ওয়ার্ডগুলোকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আপনাদের সহযোগিতার বিকল্প নেই।
উদ্বোধনকালে ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাব্বির ইউনুস বাবু, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম, ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাফিন / জামান
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
Link Copied