ময়মনসিংহে গারো ২ তরুণীকে দলবেঁধে ধর্ষণ
ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ২ গারো তরুণীকে দলবেঁধে ধর্ষণ মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ ডিবি। আটককৃতরা হালো- হালুয়াঘাট উপজেলার কাতলমারি গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরীফ মিয়া (২০), কাটাবাড়ি গ্রামের আব্দুল মতিনের ছেলে মিজানুর রহমান (২২), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুল হামিদ (১৯), কচুয়াকুড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মিয়া হোসেন (২০) একই গ্রামের মফিজুল মিয়ার ছেলে রুকন মিয়া (২১)। তাদের মধ্যে আব্দুল হামিদ মামলার আসামি না হলেও ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, গতকাল রাতে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় অভিযোগ চালিয়ে দুই গারো তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের দুটি চৌকস টিম নানা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে। অচিরেই বাকিদের গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর মধ্যরাতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাটাবাড়ি গ্রামের আকাশী বাগানে দুই গারো তরুণী ধর্ষণের শিকার হন। পরে ৩০ ডিসেম্বর হালুয়াঘাট থানায় ১০ জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন এক তরুণীর বাবা।
শাফিন / জামান
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড