পাংশায় এক গ্রামের ১০ বাড়িতে হামলা : ভাংচুর
পঞ্চম ধাপে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে বিজয়ী হয়ে বিজয় মিছিলের সময় পরাজিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের ১০টি বসতবাড়ি, দুটি মোটরসাইকেল ভাংচুর ও মারপিটের অভিযোগ উঠেছে বিজয়ী ইউপি সদস্যের সমর্থকদের বিরুদ্ধে।
শনিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেঘনা গ্রামে এ হামলা ও ভাংচুরের ঘটনায় জাহানারা খাতুন (রনি) নামের (৩০) নামের এক গর্ভবতী মহিলাকে মারধর করা অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি ফরিপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তার শাশুড়ি সালেহা খাতুন (৬০)। জাহানারা থাতুন (রনি) ইউনিয়নের মেঘনা গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।
সরেজমিন জানা যায়, মাছপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড সাধারণ সদস্য পদে নির্বাচনে ফুটবল মার্কা প্রতীক নিয়ে আরিফুল ইসলাম পিল্টু ও মোরগ মার্কা প্রতীক নিয়ে মো. মহাসিন উদ্দিন অংশগ্রহণ করে। আরিফুল ইসলাম পিল্টু নির্বাচনে বিজয় লাভ করে। নির্বাচনের পর ৮ জানুয়ারি তার কর্মী-সমর্থকদের নিয়ে বিজয় মিছিল করেন। বিজয় মিছিলের সময় তার কর্মী-সমর্থকদের হামলায় পরাজিত ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থদের ১০টি বসতবাড়ি, দুটি মোটরসাইকেল ভাংচুর ও মারপিটের অভিযোগ উঠেছে।
পরাজিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থক মো. দবির প্রামাণিক বলেন, বারান্দার গ্রিল ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। ঘরের মধ্যে থাকা একটি মোটরসাইকেলও ভাংচুর করে।
জাহানারা খাতুর রনির শাশুড়ি সালেহা থাতুন জানান, রনি ৪ মাসের গর্ববতী। তার পেটের ওপর পাড়ানো হয়েছে এবং পায়ে কোপানো হয়েছে। তাকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
ফজলু প্রামাণিকের স্ত্রী এলিনা খাতুন বলেন, মিছিলের সময় ২০০ থেকে ৩০০ জন তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।
নির্বাচনে পরাজিত ইউপি সদস্য প্রার্থী মো. মহাসিন উদ্দিন অভিযোগ করে বলেন, আমি নির্বাচনে পরাজিত হয়েছি। নির্বাচনে জয়, পরাজয় থাকবেই। পিল্টু বিজয়ী হয়ে তার কর্মী ও সমর্থকদের নিয়ে বিজয় মিলিছ করেছে। মিছিলের সময় তার কর্মী ও সমর্থকরা মেঘনা গ্রামের আমার সমর্থক মসলেম প্রামাণিক, নূর আলী প্রামাণিক, আবু বক্কার প্রামাণিক (মোটর সাইকেল), লালন শেখ, শহীদ কারিকর, ইউনুস কারিকর, সুজন খাঁ, রিপন খুনকার, মতিন শেখ ও আফতাব প্রামাণিকের বাড়ি ভাংচুর করে নগদ অর্থ লুটপাট করা হয়েছে। এছাড়াও সফিক শেখ ও আবু বক্কর প্রামাণিকের মোটরসাইকেল ভাংচুর করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে বিজয়ী ইউপি সদস্য মো. আরিফুল ইসলাম পিল্টু বলেন, আমি বিজয় মিছিল করেছি। কিন্তু আমার মিছিলের সময় কে বা কারা তাদের বাড়িতে হামলা করে ভাংচুর করেছে তা আমি জানি না। আমার কর্মী-সমর্থকদের ওপর মিথ্যা অভিযোগ চাপাচ্ছেন তারা।
এ হামলা ও ভাংচুরের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ। তিনি বলেন, এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
শাফিন / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন