ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৯-১-২০২২ দুপুর ৩:২৭

বাংলাদেশ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের উন্নত বেতন স্কেলের স্বার্থে পুনঃনির্ধারিত জনবল নিয়োগ পদোন্নতি ও যোগ্যতা অনুযায়ী নতুন নিয়োগ বিধি প্রণয়নপূর্বক পদ দুটিতে নতুন জনবল নিয়োগ ও পদোন্নতির কার্যক্রম চালু করার জন্য ভূমি মন্ত্রণালয়ের ২০১৩ স‍াল থেকে অদ্যাবধি কোনো পদক্ষেপ গ্রহণ না করার ফলে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সকল পর্যায়ের কর্মকর্তার মাঝে হতাশা ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে রোববার (৯ জানুয়ারি) বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ বিভাগ সারাদেশের মতো ময়মনসিংহেও বিভাগীয় কমিশনারের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করে।

এ সময় স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এসএএম রফিকুল নবী। উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মো. রফিকুল ইসলাম, বিভাগীয় মহাসচিব মো. ফিরোজ কবীর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. বাবুল মিয়া, মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর অনুমোদিত অর্থ মন্ত্রণালয়ের স্মারকের শর্তানুযায়ী নতুন নিয়োগ এবং পদোন্নতি বন্ধ থাকায় ভূমি মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের ব্যাপক শূন্যতার সৃষ্টি হয়েছে। একাধিক ভূমি অফিসে দায়িত্বরত ভূমি উপ-সহকারী কর্মকর্তাও আছেন, যাদের ৮ বছর পদোন্নতি নেই। এছাড়া মৃত্যুবরণ ও অবসরজনিত কারণে জনবল প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে কর্মকর্তাদের দাপ্তরিক কাজ করা কষ্টসাধ্য হওয়া সত্ত্বেও রাত-দিন পরিশ্রম করে ডিজিটাল ব্যবস্থায় ভূমি উন্নয়ন কর, পাইলাটিং করা, ই-নামজারি ইত্যাদিতে পরিবারের লোকজনদের কাজে লাগিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।

স্মারকলিপিতে কালবিলম্ব না করে অভিলম্বে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির দাবি কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটি গত ৬ জানুয়ারি ময়মনসিংহের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।

শাফিন / জামান

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ