মানিকগঞ্জে অপহরণকারী ও ধর্ষক গ্রেপ্তার
মানিকগঞ্জে মো. সাইফুল মিয়া (২৫) নামে এক অপহরণকারী ও ধর্ষককে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ র্যাব-৪, সিপিসি-৩। শনিবার (৮ জানুয়ারি) রাত দেড়টার দিকে র্যাব-৪-এর একটি আভিযানিক দল জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি সাইফুল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার হাজীনগর গ্রামের খোকা মিয়ার ছেলে।
এ তথ্য নিশ্চিত করে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামি অপহরণকারী চক্রের সদস্য। সে তার সহযোগী ইমরান হোসেনের সহায়তায় গত ২৯ ডিসেম্বর বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম বাজারের নিকটস্থ বাসুদেবপুর নামক স্থানের সরিষা ক্ষেতের পাশের নির্জন স্থান হতে এক যুবতীকে অপহরণ করে মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ওই মেয়েকে উদ্ধার করা সম্ভব হলেও আসামিরা কৌশলে পালিয়ে যায়। পরে র্যাবের গোয়েন্দা দল আসামিদের গ্রেপ্তার করার জন্য কয়েক দফা অভিযান পরিচালনা করে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ ধানকোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উক্ত আসামিকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ নির্মূলের লক্ষ্যে র্যাবের এ ধরনের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
শাফিন / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied