ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হলেন খোকন


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ৯-১-২০২২ দুপুর ৪:৪২
নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রায় এক হাজার ভোটারের ভালোবাসায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হলেন হামিমুর রহমান খোকন (৫০)। তিনি দীঘলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের (সারোল) মেম্বার। এর আগে আরো দুবার প্রতিদ্বন্দ্বিতা করে মেম্বার নির্বাচিত হন। 
 
ইউপি মেম্বার হামিমুর রহমান খোকন বলেন, আমাদের ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯৭৭। প্রথম দিকে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীতা ঘোষণা দিলেও পরে তা প্রত্যাহার করে নেন। ওই প্রার্থীসহ ভোটার ও এলাকাবাসীর ভালোবাসায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় মেম্বার হয়েছি। এর আগে প্রতিদ্বন্দ্বীতা করে দুইবার মেম্বার হই। ওয়ার্ডবাসীকে যথাযথ সেবা দিতে চাই। আমার ওয়ার্ডে ধারাবাহিক উন্নয়ন করে যেতে চাই। জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি আমার মাছের ঘের রয়েছে। পরিবার-পরিজন নিয়ে সারোল এলাকায় সুখ-শান্তিতে বসবাস করছি। সেবার মানসিকতা নিয়ে যেন আজীবন পথ চলতে পারি, সবার কাছে সেই দোয়া কামনা করি।
 
গত ২৬ ডিসেম্বর দিঘলিয়াসহ লোহাগড়া উপজেলার ১২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা