মানিকগঞ্জে আল-মদিনা জেনারেল হাসপাতালকে জরিমানা
মানিকগঞ্জে ভুয়া বিজ্ঞাপন দিয়ে রোগীদের সাথে প্রতারণা করার অভিযোগে আল-মদিনা জেনারেল হাসপাতালের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৯ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ র্যাব-৪-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেনের নেতৃত্বে একটি টিম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়েরকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেরেট শাহ মো. জুবায়ের জানান, মানিকগঞ্জের জয়রা রোডে অবস্থিত আল-মদিনা জেনারেল হাসপাতাল ভুয়া বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। এসব অভিযোগে রাতে এ হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৪ ধারার অপরাধে হাসপাতালের মালিক মো. আরশেদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
শাফিন / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied