ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে বিশেষ মেডিকেল ক্যাম্প


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ৪:১৮
নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কর্নেল ডা. মো জাকির হোসেন।
 
এ সময় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন- নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার), লোহগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আবু হেনা মিলন, স্থানীয় প্রতিনিধি মো. হেলাল মিয়া, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ নিসরাপ চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক সৈয়দ খায়রুল আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
চিকিৎসাসেবা প্রদান করেন ডা. রাজীব (চোখ), ডা. বিজয় (মেডিসিন), ডা. মুনিয়া (শিশু), ডা. জান্নাত (গাইনি)। সবাই মিলে  প্রায় এক হাজার অসচ্ছল ও দুস্থ মানুষকে এ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা ও মেডিসিন প্রদান করা হয়। 
 
অষ্টম ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল নাজমুন্নাহার পিএসসির তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় বলে জানান মো. হেলাল মিয়া।
 
উল্লেখ্য, এই গ্রামের কৃতী সন্তান সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম সফিউদ্দীন আহমেদ গত ৪ জানুয়ারি পৈত্রিক ভিটা পরিদর্শন করেন এবং বাবার নামে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এক হাজার দুস্থ গ্রামবাসী ও শিতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

শাফিন / জামান

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ