ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

পাবনায় উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ৪:৫৯

পাবনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা জেলা পরিষদ. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন দিবসটি পালন করে। পাবনা জেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

বিকেলে পাবনা জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলিসহ পাবনা জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।

এদিকে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’ চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সুজানগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটি পালিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহম্মদ ফিরোজ কবির। বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা প্রমুখ।

শাফিন / জামান

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি

বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা

তারাগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন